Nawabganj District || চাঁপাইনবাবগঞ্জ জেলা || 4k Video
মুক্তিযুদ্ধের ঘটনাবলি ১৯৭১ সালের ৬ অক্টোবর শিবগঞ্জ উপজেলার কানসাট ইউনিয়নের শিকারপুরে পাকবাহিনী ও মুক্তিযোদ্ধাদের এক লড়াইয়ে প্রায় ২০০ জন মুক্তিযোদ্ধা শহীদ হন। ১০ অক্টোবর পাকবাহিনী শিবগঞ্জ উপজেলার দোরাশিয়া, মোল্লাটোলা, লম্পট ও রাধাকান্তপুর গ্রামের ৪৭ জন লোককে নির্মমভাবে হত্যা করে। ১৬ অক্টোবর ভোলাহাট উপজেলার কাশিয়াবাড়িতে পাকবাহিনীর সঙ্গে মুক্তিযোদ্ধাদের লড়াইয়ে একজন মুক্তিযোদ্ধা শহীদ হন। ১৪ ডিসেম্বর নবাবগঞ্জে পাকবাহিনীর সঙ্গে মুক্তিযোদ্ধাদের লড়াইয়ে বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সদরের রেহাইচর নামক স্থানে শহীদ হন।
মুক্তিযুদ্ধের স্মৃতিচিহ্ন বধ্যভূমি ২ (সাঠিয়া বাজার ও জাদুনগর); গণকবর ৩ (জামবাড়ীয়া গ্রাম, বালিয়াদীঘির পশ্চিমপাড় ও গোমস্তাপুর ফকিরপাড়া); স্মৃতিস্তম্ভ ১ (নবাবগঞ্জ সরকারি কলেজ); স্মৃতিসৌধ ২ (বাংলাদেশ রাইফেলস গেট স্মৃতিসৌধ ও নবাবগঞ্জ পৌরসভা স্মৃতিসৌধ); স্মৃতিফলক ২ (ছত্রজিতপুর উচ্চ বিদ্যালয়ের সামনে শহীদ স্মৃতিফলক ও শিবগঞ্জ উপজেলা স্মৃতিফলক) এবং বীরশ্রেষ্ঠ শহীদ মহিউদ্দিন জাহাঙ্গীর সেতু (১৯৯৩)।
শিক্ষার হার, শিক্ষা প্রতিষ্ঠান গড় হার ৩৫.৯%; পুরুষ ৩৭.৪%, মহিলা ৩৪.৪%। উল্লেখযোগ্য শিক্ষা প্রতিষ্ঠান: আদিনা ফজলুল হক কলেজ (১৯৩৮), নবাবগঞ্জ সরকারি কলেজ (১৯৫৫), নবাবগঞ্জ সরকারি মহিলা কলেজ (১৯৬৬), রহনপুর ইউসুফ আলী কলেজ (১৯৬৭), কানসাট সোলেমান ডিগ্রি কলেজ (১৯৬৮), নাচোল ডিগ্রি কলেজ (১৯৭২), ভোলাহাট মোহেবউল্লাহ ডিগ্রি কলেজ (১৯৮৬), গোমস্তাপুর সোলেমান মিঞা কলেজ, শাহ্ নেয়ামতুল্লাহ্ কলেজ, হরিমোহন সরকারি উচ্চ বিদ্যালয় (১৮৯৫), কানসাট উচ্চ বিদ্যালয় (১৯১৭), দাদনচল এইচএম উচ্চ বিদ্যালয় (১৯১৯), নাচোল পাইলট উচ্চ বিদ্যালয় (১৯৫৭), ভোলাহাট রামেশ্বর পাইলট উচ্চ বিদ্যালয় (১৯১১), নয়ানাভাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয় (১৮৭০), চাঁদলাই সরকারি প্রাথমিক বিদ্যালয় (১৯১৯), নাচোল প্রাথমিক বিদ্যালয়, নবাবগঞ্জ আলিয়া কামিল মাদ্রাসা (১৯৬৪), ছত্রাজিতপুর সিনিয়র মাদ্রাসা (১৯৪৪), রাধাকান্তপুর সিনিয়র মাদ্রাসা (১৯৫০)।
No comments